About Me
An international journalist by profession, and a writer and thinker by passion.
When I’m not chasing stories, you’ll find me researching, capturing moments through photography, exploring the world, or diving into the latest technology.
আমি আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সংবাদকর্মী, তবে সত্তায় একজন লেখক, সাহিত্যিক ও চিন্তাবিদ।
কর্মজীবনের ব্যস্ততার বাইরে আমি নিজেকে খুঁজে ফিরি গবেষণায়, ক্যামেরার লেন্সে, অজানা পথে ভ্রমণে কিংবা নতুন প্রযুক্তির বিস্ময়ে।
My Philosophy & Mindset
My thoughts are grounded in clarity and absolute realism. I speak the unvarnished truth and stand firm against injustice. I approach the creation of humanity, the Earth, and the universe through a pragmatic and rational lens, constantly seeking the realistic explanations behind life—before existence and after death.
I am deeply contemplative about the evolution of human civilization, the transformation of our planet, and the expansion and ultimate fate of the cosmos. Furthermore, I advocate for the positive impact of technological advancement and analyze the necessary steps to build a society founded on justice and equity.
আমার দর্শন ও চিন্তাজগৎ: আমার চিন্তার ভিত্তি সম্পূর্ণ বাস্তবতা ও স্বচ্ছতার ওপর প্রতিষ্ঠিত। আমি সত্যকে নির্দ্বিধায় সত্য বলি এবং অন্যায়ের বিরুদ্ধে সর্বদা আপসহীন। মানুষ, পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টিরহস্য নিয়ে আমি আবেগবর্জিত ও বাস্তবসম্মত ভাবনায় বিশ্বাসী। আমি জীবনের আদি ও অন্ত—অর্থাৎ অস্তিত্বের শুরু ও শেষের বাস্তব ব্যাখ্যা অনুসন্ধানে মগ্ন থাকি।
মানবসভ্যতার ক্রমবিকাশ, পৃথিবীর বিবর্তন এবং মহাবিশ্বের প্রসারণ ও সম্ভাব্য পরিণতি আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে। আমি প্রযুক্তির ইতিবাচক উৎকর্ষতা ও মানবকল্যাণে এর ব্যবহার নিয়ে যেমন মতামত রাখি, তেমনি একটি ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের উপায় নিয়েও তাত্ত্বিক বিশ্লেষণ করি।
Inspiring & Visionary
I dream of a beautiful world—a borderless realm where movement is free and unhindered. A world where geographical lines do not limit potential, allowing people to traverse from land to land in pursuit of their dreams.
I envision a global society where human dignity and respect are paramount, and where tangible opportunities are guaranteed for every individual, regardless of where they stand on the map.
আমার স্বপ্ন: কাঁটাতারহীন এক পৃথিবী আমি একটি সুন্দর ও নির্মল পৃথিবীর স্বপ্ন বুনি। এমন এক পৃথিবী, যা হবে ‘সীমানামুক্ত’—যেখানে অবাধ যাতায়াতে কোনো বাধা থাকবে না। যেখানে মানচিত্রের রেখা মানুষের স্বপ্নকে বন্দি করতে পারবে না; মানুষ তার স্বপ্ন জয়ে ছুটে চলবে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে, দেশ থেকে দেশান্তরে।
আমি এমন এক বিশ্বব্যবস্থার প্রত্যাশা করি, যেখানে প্রতিটি মানুষের আত্মসম্মান ও মর্যাদা হবে সুরক্ষিত এবং জীবন গড়ার বাস্তব সুযোগ-সুবিধা হবে সুনিশ্চিত।
